শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

করোনা বৃদ্ধি হ্রাসে মেধাস্বত্বকে প্রতিবন্ধক না করার আহ্বান

অনলাইন নিউজ পোর্টাল • 06 অক্টোবর 2021, 09:47 রাত • 383 বার পঠিত
করোনা বৃদ্ধি হ্রাসে মেধাস্বত্বকে প্রতিবন্ধক না করার আহ্বান

করোনা মহামারি বৃদ্ধি হ্রাসে মেধাস্বত্ব যেনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান। জেনেভাতে চলমান বিশ্ব মেধা সংস্থার ৬২তম সাধারণ অধিবেশনে তিনি এ আহ্বান জানান।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বয়ক হিসেবে তিনি বলেন, কোভিড টিকা ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর উন্নয়ন, উৎপাদন ও সবার জন্য তা সহজলভ্য করার জন্য ভারসাম্যমূলক মেধাস্বত্ব ব্যবস্থাপনার কোনো বিকল্প নাই।

তিনি উল্লেখ করেন, আর্থ-সামাজিক উন্নয়নে এশীয়-প্রশান্ত অঞ্চলে মেধাস্বত্বকে অন্যতম গুরত্বপূর্ণ নিয়ামক হিসেবে বিবেচনা করা হয়।

রাষ্ট্রদূত রহমান এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে আরো বেগবান করার জন্য একটি ন্যায্য ও ভারসাম্যমূলক মেধাস্বত্ব ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।