করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু , শনাক্ত ৩৭০
মোহাম্মদ খাইরুল আমিন
•
01 জানুয়ারী 2022, 06:27 বিকাল
•
367 বার পঠিত
বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৭৬ জন। এছাড়া একই সময়ে ৩৭০ জনের দেহে নতুন করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯ জন।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে। গত শনিবার (২০ নভেম্বর) প্রথমবারের মতো দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এদিন করোনা শনাক্ত হয়েছিল ১৭৮ জনের।