কর্মসংস্থান বাড়াতে ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে
অনলাইন নিউজ পোর্টাল
•
18 এপ্রিল 2021, 03:48 দুপুর
•
795 বার পঠিত
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মন্তব্য করেছেন যে, ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা দিলে রাজস্ব আয় বাড়ার পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে।
তিনি বলেন, আমি মনে করি ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা আরো বাড়ানো দরকার। তারা দেশের নিবিড় অর্থনীতির চালিকাশক্তি। তাদের সুযোগ-সুবিধা বাড়ানো মানে দেশকে শক্তিশালী করা। এটা দেশের স্বার্থে করতে হবে।
রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪১তম সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এনবিআর এবং দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) যৌথভাবে এ সভার আয়োজন করে।