শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

কর্মকর্তা-কর্মচারীদের একনিষ্ঠ কাজে দেশ এগিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 26 আগস্ট 2021, 10:20 দুপুর • 247 বার পঠিত
কর্মকর্তা-কর্মচারীদের একনিষ্ঠ কাজে দেশ এগিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারিরা একনিষ্ঠভাবে কাজ করছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও স¤প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল বুধবার বিকেলে সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারি ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারিরা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একনিষ্ঠভাবে কাজ করছে। কোনো একটা ভুল বিবৃতির জন্য সরকারের রাজনৈতিক অংশের সাথে কর্মকর্তা-কর্মচারিদের ঘনিষ্ঠ সম্পর্ক এবং যে ঘনিষ্ঠভাবে কাজের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে, তা বিনষ্ট হতে পারে না, হয়নি এবং হবেও না। তাই আপনাদেরকে অনুরোধ জানাবো যে আজকে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। ড. হাছান বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর তাকে ইতিহাসের পাতা থেকে নির্বাসিত করার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু সেই অপচেষ্টাকারীরাই ইতিহাসের পাতা থেকে মুছে যাচ্ছে, এটা ইতিহাসের বিচার।