ক্রমেই হ্রাস পাচ্ছে করোনা শনাক্তের হার
মোহাম্মদ খাইরুল আমিন
•
02 মার্চ 2022, 07:25 বিকাল
•
261 বার পঠিত
গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনাভাইরাসে নতুন করে শনাক্তের হার হ্রাস পেয়েছে। মৃত্যুর হার রয়েছে পূর্বের মতোই। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৭৩২ জন। মারা গেছেন ৮ জন। বুধবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়।
অধিদফতর জানায়, দেশে এখন পর্যন্ত কোভিডে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৪৫ হাজার ১০৮ জন। মারা গেছেন ২৯ হাজার ৫৩ জন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার তিন দশমিক ২২ শতাংশ।
আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ৭২৭টি। নমুনা পরীক্ষা হয়েছে ২২ হাজার ৭১৬টি। করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৮২৪ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৮ লাখ ২৬ হাজার ৯৪৯ জন সুস্থ হয়েছেন।