শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

কর্মীদের অর্থে চিকিৎসা ফান্ড গঠন করা যাবে?

মোহাম্মদ খাইরুল আমিন • 29 এপ্রিল 2026, 04:49 দুপুর • 104 বার পঠিত
কর্মীদের অর্থে চিকিৎসা ফান্ড গঠন করা যাবে?

আমি নাইমুল হক বাশার। আমার একটি পোশাক কারখানা আছে। যেখানে প্রায় দুই'শ কর্মী কাজ করে। বর্তমানে চিকিত্সা ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় কর্মীরা নিজেদের ও পরিবারের চিকিৎসা করাতে পারে না। আমরা চিন্তা করছি, কর্মীদের জন্য একটি চিকিৎসা ফান্ড করব। যেখানে প্রত্যেক কর্মী বাধ্যতামূলক বছরে পাঁচ হাজার টাকা জমা করবে এবং প্রতিষ্ঠান কর্মী ও তার পরিবারের জন্য সেই ফান্ড থেকে প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় প্রদান করবে। কারো বেশি প্রয়োজন হলে বেশি পাবে এবং কারো প্রয়োজন না হলে কিছুই পাবে না। ইসলামী শরিয়তের দৃষ্টিতে এভাবে চিকিৎসা ফান্ড গঠন করা যাবে।

প্রাজ্ঞ আলেমরা বলেন, যে ফান্ড যৌথ অর্থায়নে গঠিত হয় এবং তা থেকে সবার প্রাপ্য নিশ্চিত থাকে না তা জুয়ার অন্তর্ভুক্ত। তাই আপনাদের পরিকল্পনা অনুসারে ফান্ড গঠন করা বৈধ হবে না। এ ক্ষেত্রে প্রত্যেক কর্মী নিজের যে পরিমাণ অর্থ ফান্ডে জমা রাখবে সে কেবল ততটুকুই গ্রহণ করতে পারবে, তার থেকে বেশি অর্থ গ্রহণ করা তার জন্য বৈধ হবে না।

এছাড়াও এখানে যে প্রয়োজনের ভিত্তিতে অর্থ প্রদানের কথা বলা হয়েছে, তাও অস্পষ্ট। কারণ, প্রয়োজনের সুনির্দিষ্ট কোনো মাপকাঠি নেই। প্রয়োজনের ক্ষেত্রে একেক জনের বিবেচনা একেক রকম। ফলে এমনও হতে পারে, বহু কর্মী নিজের প্রয়োজন প্রমাণ করতে না পারায় নিজের সঞ্চিত অর্থও গ্রহণ করতে পারবে না। এমন অনিশ্চয়তা ও অস্পষ্টতা এই ফান্ড নাজায়েজ হওয়ার আরেকটি কারণ।

ফাতাওয়ায়ে শামিতে লেখা হয়েছে, ‘জুয়াকে বলার কারণ হলো, প্রত্যেক জুয়ারি তার সঙ্গীর জন্য নিজের সম্পদ ব্যবহারের বৈধতা প্রদান করে এবং নিজে সঙ্গীর সম্পদ দ্বারা উপকৃত হওয়া বৈধ মনে করে। একটা নস (কোরআন-সুন্নাহ) দ্বারা হারাম প্রমাণিত।’ (ফাতাওয়ায়ে শামি : ৬/৪০৩)

আল্লাহ সর্ববিষয়ে সবচেয়ে ভালো জানেন।