শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

করোনায় মৃত্যু নেই, বেড়েছে রোগি

মোহাম্মদ খাইরুল আমিন • 01 এপ্রিল 2022, 05:44 বিকাল • 334 বার পঠিত
করোনায় মৃত্যু নেই, বেড়েছে রোগি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের শনাক্ত কিছুটা বেড়েছে। কিন্তু গত একদিনে এই ভাইরাসে কেউ মারা যাননি। নতুন ৮১ রোগি শনাক্ত করা হয়েছে। 

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিক আপডেটে জানানো হয়, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সোয়া সাত হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮১ জনের শরীরের কভিড-১৯ এর সংক্রমণ মিলেছে। 

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ০৯ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৭৮ শতাংশ।

ছয় দিন পর নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আবার এক শতাংশের ওপরে উঠে এল। গত ২৬ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই হার এক শতাংশের নিচেই ছিল।

নতুনদের নিয়ে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৫৬৮ জন। মৃত্যু হয়েছে মোট ২৯ হাজার ১২২ জনের।

গেল একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৫৮ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এর ৪৩ জন ঢাকা জেলার। এই সময়ে দেশের ৪৫ জেলায় কোনো নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও ৮৯৩ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৮২ হাজার ১৯৭ জন সুস্থ হয়ে উঠলেন।