শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনা বেড়ে যাওয়ায় ভারত সফর বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 22 এপ্রিল 2021, 02:18 দুপুর • 27 বার পঠিত
করোনা বেড়ে যাওয়ায় ভারত সফর বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী

ভারতে করোনাভাইরাস বেড়ে যাওয়ায় দেশটিতে নির্ধারিত সফর বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। এর আগে একই কারণে ভারত সফর বাতিল করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও।

ইয়োশিহিদে সুগার এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে চীন-ভারত সম্পর্ক নিয়ে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক বিষয়ে আলোচনার কথা ছিল মোদি সরকারের।

এদিকে জাপানেও করোনা সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে গেছে। ভারতেও প্রতিদিনই রেকর্ড সংক্রমণ হচ্ছে। বিষয়গুলো বিবেচনা করেই ভারত সফর স্থগিত রেখেছেন জাপানের প্রধানমন্ত্রী।