শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কর ফাঁকিবাজ আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠি

অনলাইন নিউজ পোর্টাল • 02 সেপ্টেম্বর 2021, 11:19 দুপুর • 261 বার পঠিত
কর ফাঁকিবাজ আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠি

ন্যায়-অন্যায় যে পরস্পর দ্বিমুখী এর তাত্ত্বিক ধারণা মানুষের মধ্যে থাকলেও বাস্তবিক এ দুটির পার্থক্য করা বেশ কঠিন। অন্যায় যেখানে যত্রতত্র নীতিবান মানুষদের সেখানে চলতে প্রতি পদক্ষেপে হোঁচট খেতে হচ্ছে। এতো গেল ভাবধারা কথাবার্তা! এবার দেশীয় কোথায় আসা যাক। 
আইনজীবী এবং ডাক্তারদের আয় কর ফাঁকির বিষয়ে ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আয়কর বিবরণী সঠিকভাবে যাচাই-বাছাই করা এবং ফাঁকি থাকলে তা বের করে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। সম্প্রতি এ চিঠির বিষয়টি স্বীকার করেছেন দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান।

তিনি বলেন, বিভিন্ন অভিযোগ কিংবা তদন্ত কর্মকর্তাদের পর্যবেক্ষণের ভিত্তিতে দুদক অনেক সময়ই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের চিঠি দিয়ে থাকে। এনবিআর-দুদকের মধ্যে তথ্য আদান-প্রদান খুবই স্বাভাবিক বিষয়। তিনি বলেন, রাজধানীতে যেসব আইনজীবী ও ডাক্তারের চেম্বার রয়েছে তাদের দাখিলকৃত আয়কর বিবরণীর সঙ্গে প্রকৃত আয় মিলিয়ে দেখতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। সেক্ষেত্রে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট পেশাজীবীদের চেম্বারে গিয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে।