শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কপ-২৬ সম্মেলনে ভাষণ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 01 নভেম্বর 2021, 10:33 দুপুর • 411 বার পঠিত
কপ-২৬ সম্মেলনে ভাষণ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ২৬ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে রোববার বিকেলে স্কটল্যান্ডের বন্দর নগরী গ্লাসগো পৌঁছেছেন। প্রধানমন্ত্রী সোমবার ১ নভেম্বর উদ্বোধনী অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি কপ২৬-এর মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রোববার বেলা ২টা ৫৫ মিনিটে (স্থানীয় সময়) গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে পৌঁছায়। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।