শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কোভিডকে ‘স্থানীয় রোগ’ হিসাবে গণ্য করার সিদ্ধান্তে মালয়েশিয়া

অনলাইন নিউজ পোর্টাল • 08 সেপ্টেম্বর 2021, 05:29 বিকাল • 200 বার পঠিত
কোভিডকে ‘স্থানীয় রোগ’ হিসাবে গণ্য করার সিদ্ধান্তে মালয়েশিয়া

অক্টোবরের শেষের দিকে মালয়েশিয়া কোভিড -১৯ কে একটি স্থানীয় রোগ হিসেবে বিবেচনা করে চিকিৎসা শুরু করবে। মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প মন্ত্রী মোহাম্মদ আজমিন আলী মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।

কোভিড মহামারী তখনই ‘স্থানীয় রোগ’ হিসাবে বিবেচিত হবে যখন এর জন্য দায়ী যখন সার্স-কোভ-২ ভাইরাস একটি নির্দ্দিষ্ট এলাকায় স্থায়ীভাবে থেকে যাবে এবং সেখানকার মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। অন্যান্য স্থানীয় রোগের মধ্যে রয়েছে ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু এবং ম্যালেরিয়া। মালয়েশিয়া প্রতিদিনের কোভিড মহামারি নিয়ন্ত্রণে সংগ্রাম করে চলেছে, যার ফলে সরকার একাধিকবার লকডাউন আরোপ করেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক গত মাসে ২০২১ সালের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ থেকে ৪ শতাংশে নামিয়ে এনেছে, যা পূর্বে ৬ থেকে ৭ দশমিক ৫ শতাংশ ছিল।