শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কোটি টাকার জালনোট ও জালনোট তৈরির সরঞ্জামাদিসহ হোতা আটক

মোহাম্মদ খাইরুল আমিন • 04 জানুয়ারী 2022, 10:19 দুপুর • 302 বার পঠিত
কোটি টাকার জালনোট ও জালনোট তৈরির সরঞ্জামাদিসহ হোতা আটক

কোটি টাকার বেশি জালনোট ও বিপুল পরিমাণ জালনোট তৈরির সরঞ্জামাদিসহ চক্রের মূলহোতা ও তার সহযোগীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 গত(৩ জানুয়ারি) রাতে তাদের আটকের বিষয়টি জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। কোটি টাকার বেশি সমমূল্যের জালনোট ও বিপুল পরিমাণ জালনোট তৈরির সরঞ্জামাদিসহ চক্রের অন্যতম হোতা ও তার সহযোগীকে আটক করা হয়েছে।

এ বিষয়ে আজ(৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ইমরান খান।