কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার: র্যাব
মোহাম্মদ খাইরুল আমিন
•
15 এপ্রিল 2022, 11:17 দুপুর
•
246 বার পঠিত
এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা করে কোটি কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। তাকে রাজধানী ঢাকার উত্তরা থেকে গ্রেপা্তার করেছে র্যাব।
আজ শুক্রবার র্যাবের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. গোলাম ফারুক।
র্যাব জানিয়েছে, প্রতারণার মাধ্যমে মহাসড়কের জমি ক্রয়-বিক্রয়সহ ব্যাংকে বন্ধক দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে গোলাম ফারুকের বিরুদ্ধে।
এই বিষযের বিস্তারিত জানাতে আজ দুপুর ১২টায় সাংবাদিকদের ব্রিফ করবেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।
রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এই ব্রিফ অনুষ্ঠিত হবে।