শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কোটালীপাড়ায় ৯০০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

অনলাইন নিউজ পোর্টাল • 16 মার্চ 2021, 11:55 দুপুর • 237 বার পঠিত
কোটালীপাড়ায় ৯০০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৯০০ পিস ইয়াবাসহ মো. সাগর শেখ (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ ডিবি পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার আশুতিয়া গ্রামের সাহেদ আলীর বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় জিকরুল শেখ (৩৫) ও মুজাহিদ শেখ (৩৪) নামে আরো ২ মাদক কারবারি পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত মো. সাগর শেখকে মাদক আইনে মামলা দায়ের করে কোটালীপাড়া থানায় হস্তান্তর করেছে ডিবি পুলিশ।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।