শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কোস্ট গার্ডের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

অনলাইন নিউজ পোর্টাল • 25 আগস্ট 2021, 10:26 দুপুর • 335 বার পঠিত
কোস্ট গার্ডের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। বাংলাদেশ কোস্ট গার্ডের ১৩তম মহাপরিচালক হিসেবে তিনি গতকাল দায়িত্বভার গ্রহণ করেন। বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার প্রজ্ঞাপনে ওই কর্মকর্তাকে কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী ১ জানুয়ারি ১৯৮৮ সালে বাংলাদেশ নৌবাহিনীতে এক্সিকিউটিভ শাখায় কমিশনপ্রাপ্ত হন। পরবর্তী সময়ে তার চাকরি জীবন সমুদ্রের বিশাল অভিজ্ঞতা এবং দেশ বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে।