শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

কোরোনা ভাইরাসে ঝিনাইদহে আরও ১১৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

অনলাইন নিউজ পোর্টাল • 30 জুন 2021, 04:52 দুপুর • 282 বার পঠিত
কোরোনা ভাইরাসে ঝিনাইদহে আরও ১১৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

দেশ জুড়ে কোরোনার আতঙ্ক। প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দিন দিন মৃত্যু বাড়ছে সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে। গত ১দিনে ঝিনাইদহে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১৫ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

 এই তথ্য আজ বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আজ সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে ২৪৩টি নমুনার পরীক্ষার ফল এসেছে। এর মধ্যে ১১৫ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৪৭ দশমিক ৩৩ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৩৪৫ জনে। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৪৫ জন রোগী।