কোরবানির গরু নিয়ে শঙ্কায় লক্ষ্মীপুরের খামারিরা
অনলাইন নিউজ পোর্টাল
•
07 জুলাই 2021, 10:08 দুপুর
•
178 বার পঠিত
কোরবানির গরু বিক্রি নিয়ে লক্ষ্মীপুরে শঙ্কা ও দুশ্চিন্তায় রয়েছেন প্রায় সাড়ে তিন হাজার খামারি। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চলমান লকডাউনে এমন পরিস্থিতিতে পড়েছেন তারা। একই সঙ্গে হাট-বাজার বন্ধ থাকায় বিপাকে পড়েছেন গরু ব্যাপারীরা।
উপজেলার পশ্চিম টুমচর গ্রামের খামারি রাসেল জানান, 'ঈদুল আজহাকে সামনে রেখে ১০টি গরু ধার-দেনা করে কিনে খামারে লালন পালন করেছি। ঈদ পর্যন্ত কঠোর লকডাউন থাকলে গরু নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হবে। দেনা কিভাবে দিবো বুঝে উঠতে পারছি না।'
খোঁজ নিয়ে আরও জানা গেছে, জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের তথ্য মতে, জেলার ৫ উপজেলার এমন খামারির সংখ্যা রয়েছে প্রায় সাড় তিন হাজার। সবাই এখন শঙ্কিত রয়েছে বলে জানা যায়। আশেপাশের অন্য খামারিদেরও একই অবস্থা। হতাশা আর দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।