কোরআন পোড়ানোর প্রতিবাদে ইরাক বহিষ্কার করলো সুইডিশ রাষ্ট্রদূতকে
সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে বাগদাদে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইরাক। একই সঙ্গে বাগদাদও ঘোষণা দিয়েছে স্টকহোমে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নেওয়ার। ইরাকের সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, কোরআন পোড়ানোর ঘটনা ঘিরে ইরাক-সুইডেনের দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে।
এর আগে স্টকহোমে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে মধ্য সুইডিশ দূতাবাসে বলপূর্বক ঢুকে পড়েছিল ইরাকি বিক্ষোভকারীরা। দূতাবাস কম্পাউন্ডের দেয়ালগুলো ভেঙে ফেলে, ভেতরে আগুন ধরিয়ে দেয় ইরাকি বিক্ষোভকারীরা।
ইরাকি প্রধানমন্ত্রী সুইডেনের শ্যাজ ডি অ্যাফেয়ার্সকে তলব করেন। এছাড়াও ইরাকি মাটিতে থাকা সুইডিশ টেলিকম কোম্পানি এরিকসনের ওয়ার্কিং পারমিট স্থগিত করেছে ইরাক সরকার।
নাসিরিয়া থেকে আল জাজিরার সংবাদদাতা মাহমুদ আবদেল ওয়াহেদ জানান, এর আগে বৃহস্পতিবার সকালে বিক্ষোভকারীরা প্রভাবশালী ইরাকি ধর্মীয় ও রাজনৈতিক নেতা মুকতাদা আল-সদরের ছবি প্রদর্শন করে।
বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো কোরআন পোড়ানো হবে স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে, এমন খবরের প্রতিবাদে সদরের সমর্থকেরা দূতাবাস পুড়িয়ে দেয়ার আহ্বান জানায়।
তাদের দূতাবাসের সকল স্টাফ নিরাপদে রয়েছে বলে জানান সুইডিশ পররাষ্ট্র। তবে কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে না পারায় ইরাকি কর্তৃপক্ষের সমালোচনা করে তারা।
এছাড়া, এই হামলার তীব্র প্রতিবাদ জানায় ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। সূত্র : আল জাজিরা