শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কোরআন হাতে নিয়ে প্রেসিডেন্টের শপথ গ্রহণ

অনলাইন নিউজ পোর্টাল • 20 মার্চ 2021, 02:11 দুপুর • 238 বার পঠিত
কোরআন হাতে নিয়ে  প্রেসিডেন্টের শপথ গ্রহণ

তানজানিয় র সর্ব প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট হিসেবে কোরআন হাতে শপথ গ্রহণ করেছেন  সামিয়া সুলুহু হাসান। দেশটির সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির আকস্মিক মৃত্যুর পর গতকাল শুক্রবার ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে রাজধানী দারেস সালামে তিনি সংবিধানের শপথ নেন।

৬১ বছর বয়সী সামিয়া হাসান ইথিওপিয়ার প্রেসিডেন্ট সাহলে ওয়ার্ক জিউদের পরে আফ্রিকার দেশগুলোর মধ্যে দ্বিতীয় নারী রাষ্ট্রপ্রধান হলেন। সামিয়া ২০১৫ সাল থেকে দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পান। এরপর গত বছর একই পদে পুনরায় নির্বাচিত হোন তিনি। 

তানজানিয়ার সংবিধান অনুসারে প্রয়াত প্রেসিডেন্ট মাগুফুলির দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার কথা ছিল ২০২৫ সাল পর্যন্ত। সামিয়া প্রয়াত মাগুফুলির প্রেসিডেন্সির বাকি থাকা মেয়াদকাল পুরো করবেন।