শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কোনো জাতিরই অন্য দেশের ওপর হস্তক্ষেপ করা উচিত নয়: শি জিনপিং

অনলাইন নিউজ পোর্টাল • 24 এপ্রিল 2021, 11:50 দুপুর • 100 বার পঠিত
কোনো জাতিরই অন্য দেশের ওপর হস্তক্ষেপ করা উচিত নয়: শি জিনপিং

কোনো জাতিরই অন্য দেশের ওপর হস্তক্ষেপ করা উচিত নয়, বৈশ্বিক বিধি-নিষেধ আরোপ করাও উচিত নয় বলে মনে করে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। গত মঙ্গলবার এশিয়ার একটি বার্ষিক বোয়াও ফোরামে বক্তব্য দেওয়ার সময় আমেরিকা ও তার মিত্রদের উদ্দেশে শি এ কথা বলেন।  

জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনসহ বেশ কয়েকটি ইস্যু নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক সমালোচনার কারণে বেইজিং অসন্তুষ্ট বলেও জানান তিনি।

শি জিনপিং বলেন, বিশ্বের গন্তব্য এবং ভবিষ্যতের সিদ্ধান্ত প্রতিটি দেশের নিজেদের নির্ধারণ করা উচিত। এক বা একাধিক দেশের দ্বারা নির্ধারিত বিধিগুলো অন্যের ওপর চাপানো উচিত নয়। শি যোগ করে বলেন, সমগ্র বিশ্বকে কিছু দেশের একতরফাবাদ দ্বারা পরিচালিত করা উচিত নয়। বাইডেন মার্কিন-জাপানি জোটের পক্ষে তার 'আয়রক্ল্যাড' সমর্থন নিশ্চিত করার এক দিন পরেই এ কথা বললেন শি।  

জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং কানাডা চীনের ওপর সমন্বিত নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদিকে, বেইজিং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে। তারা আগ্রাসন অব্যাহত রেখেছে এবং মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানিয়ে বেশ কয়েকজন ব্যক্তির ওপর ভিসা বিধি-নিষেধ আরোপ করেছে।