শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কোনো হুমকি বা নিষেধাজ্ঞাকে ভয় পাই না আমরা: এরদোগান

অনলাইন নিউজ পোর্টাল • 17 আগস্ট 2020, 09:26 রাত • 115 বার পঠিত
কোনো হুমকি বা নিষেধাজ্ঞাকে ভয় পাই না আমরা: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, কোনো হুমকি কিংবা নিষেধাজ্ঞাকে ভয় পাই না আমরা। সেসব উপেক্ষা করেই ভূ-মধ্যসাগরের পূর্বে গবেষণা ও খননের কাজ অব্যাহত থাকবে। শনিবার এক ঘোষণায় এ কথা বলেন তিনি। ভূ-মধ্যসাগরের পূর্বে সাইপ্রাসে তেল ও গ্যাস উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। সে বিষয়ে চলছে গবেষণা। যা নেতিবাচকভাবে নিয়েছে গ্রিস ও ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্যরাষ্ট্র।

গত সোমবার গবেষণার কাজ আরো বিস্তৃত করতে সাইপ্রাসের উপকূলে নৌবাহিনীর একটি বিশেষ দল পাঠায় তুরস্ক। এরপর সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণে গ্রিস থেকেও একটি দল পাঠানো হয়। দুই দেশের মুখোমুখি অবস্থানে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। সেই ঘটনার পর বৃহস্পতিবার ফ্রান্সও সাইপ্রাস উপকূলে নিজেদের সেনা অস্থায়ীভাবে মোতায়েন করার সিদ্ধান্ত নেয়। গ্রিসকে সমর্থন করে এ উদ্যোগ নিচ্ছে ফ্রান্স।

এ প্রসঙ্গে এরদোয়ান বলেন, তুরস্ক কোনো ভুল করেনি। অধিকার অনুযায়ী কাজ করেছে। যেখানে আমাদের অধিকার আছে, সেখানে আমরা সর্বোচ্চটুকু দিয়েই কাজ করে যাবো। আমরা কোনো নিষেধাজ্ঞা কিংবা হুমকির মুখে সরে যাবো না।