কোনো ছেলের নাম ‘রাবিব’ বা ‘রাববানী’ রাখা যাবে কিনা?
মোহাম্মদ খাইরুল আমিন
•
26 নভেম্বর 2022, 09:46 রাত
•
4,165 বার পঠিত
১৩৪১. প্রশ্ন
যদি কোনো ছেলের নাম ‘রাবিব’ বা ‘রাববানী’ রাখা হয় তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা আছে কি?
উত্তর:
রাববী’ অর্থ আমার রব, আমার প্রতিপালক। প্রতিপালক তো একমাত্র আল্লাহ তাআলা। তাই এ শব্দ দ্বারা কোনো মানুষের নাম রাখা বা এ নামে ডাকা জায়েয হবে না। হ্যাঁ, ‘রববানী’ নাম রাখা যেতে পারে।
-ফাতহুল কাদীর ১০/৬০৬; তুহফাতুল মাওদুদ বি আহকামিল মাওলুদ ১০৮; শরহে নববী ২/২০৮; তাকমিলাতু ফাতহিল মুলহিম ৪/২১৭