শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কোনাবাড়ি ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন নিউজ পোর্টাল • 21 মে 2021, 10:24 দুপুর • 769 বার পঠিত
কোনাবাড়ি ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের কোনাবাড়ি থানার মিতালী ক্লাব এলাকায়  ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় উজ্জল হোসেনের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও কালিয়াকৈর স্টেশনের ৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে উজ্জ্বলের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের ৫টি গুদামে ছড়িয়ে পড়ে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।