শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কোন অপশক্তিই সম্প্রীতির বন্ধনে আঘাত হানতে পারবে না: খাদ্যমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 14 অক্টোবর 2021, 06:29 বিকাল • 222 বার পঠিত
কোন অপশক্তিই সম্প্রীতির বন্ধনে আঘাত হানতে পারবে না: খাদ্যমন্ত্রী

নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা সকলেরই আছে। কিন্তু পর ধর্মের প্রতি শ্রদ্ধা থাকাটা বাঞ্ছনীয়। 
দূর্গাপূজা সার্বজনীন উৎসব। সম্প্রীতির সেতুবন্ধন। কোন অপশক্তি এই সম্প্রীতি নষ্ট করতে পারবেনা বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মন্ত্রী বলেন, বাংলাদেশ আবহমান কাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্তমুলক দেশ হিসেবে বিশ্বে পরিচিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সম্প্রীতির এই বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।
বৃহষ্পতিবার বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর বারেয়ারী পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।