শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কঙ্গোয় মাতাল সেনা সদস্যের গুলিতে বেসামরিক লোক নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 01 আগস্ট 2020, 08:07 রাত • 487 বার পঠিত
কঙ্গোয় মাতাল সেনা সদস্যের গুলিতে বেসামরিক লোক নিহত

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় এক মাতাল সেনা সদস্যের এলোপাথাড়ি গুলিতে ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশু ও সাতজন নারীও রয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে দেশটির দক্ষিণ কিভু প্রদেশের উভিরা অঞ্চলের সাঙ্গেতে এ ঘটনা ঘটে।

উভিরার এক প্রসিকিউটর জানিয়েছেন, এ হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তি ডিআর কঙ্গো আর্মড ফোর্সেসের সদস্য। তিনি মূলত মাতাল অবস্থায় প্রায় ২০ জন পথচারীরর ওপর গুলি বর্ষণ করেন।

সেনাবাহিনীর মুখপাত্র জানান, ওই মদ্যপ সেনা সদস্য এলোপাতাড়ি গুলি চালালে ১৩ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ৯ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত সশস্ত্র ওই সেনা সদস্য পলাতক রয়েছে।

এদিকে নারী ও শিশুসহ এসব বেসামরিক মানুষের মৃত্যুা ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা টায়ার জ্বালিয়ে, পাথর দিয়ে ওই অঞ্চলে যোগাযোগ স্থাপনকারী হাইওয়ে ফাইভ বন্ধ করে দেয়। এ সময় তারা ১২টি মরদেহ সড়কে শুইয়ে রাখে। ক্ষুব্ধ স্থানীয়দের শান্ত করতে জাতিসংঘ ও সেনাবাহিনীর একটি দল কাজ করছে।