শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কঙ্গোতে নৌযানডুবিতে ৫০ জনের বেশি নিহত ও নিখোঁজ বহু

অনলাইন নিউজ পোর্টাল • 09 অক্টোবর 2021, 07:04 বিকাল • 272 বার পঠিত
কঙ্গোতে নৌযানডুবিতে ৫০ জনের বেশি নিহত ও নিখোঁজ বহু

গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর কঙ্গো নদীতে নৌযানডুবিতে ৫০ জনের বেশি নিহত হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে বহু লোক। উত্তরপশ্চিমাঞ্চলীয় মঙ্গালা প্রদেশে এই ঘটনা ঘটেছে।

ইঞ্জিনচালিত কাঠের সেই নৌযানটি গত মঙ্গলবার মধ্যরাতের দিকে ডুবে যায়। নৌযানটিতে সে সময় যাত্রী ছিলেন ১৫৯ জন। তাদের মধ্যে বর্তমানে জীবিত আছেন ৩৯ জন। বাকি ১২০ জনের মধ্যে ৫১ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ৬৯ জন এখন পর্যন্ত নিখোঁজ আছেন।

বেঁচে যাওয়া যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে ডুবে যাওয়া নৌযানটি ছিল কাঠের তৈরি একটি ইঞ্জিনচালিত পুরনো নড়বড়ে ধরনের নৌযান। বৈরী আবহাওয়া এবং ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের জন্যই এটি ডুবেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।