শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কঙ্গোতে বন্দুকধারীদের পৃথক হামলায় ৫০ জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 01 জুন 2021, 04:55 দুপুর • 902 বার পঠিত
কঙ্গোতে বন্দুকধারীদের পৃথক হামলায় ৫০ জন নিহত

আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর পূর্বাঞ্চলে বন্দুকধারীদের পৃথক হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। উগান্ডা সীমান্তবর্তী দুটি গ্রামে নির্মম হত্যাকাণ্ডটি ঘটেছে। একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ইতুরি প্রদেশের দুই গ্রাম বোগা ও তিচাবিতে হামলা চালায় বন্দুকধারীরা। ওই অঞ্চলে বারোটির মতো সশস্ত্র গোষ্ঠী সক্রিয় আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে এসে বন্দুকধারীরা একটি আশ্রয়কেন্দ্রে হামলা চালায়। আগের সহিংসতার ভুক্তভোগীরা সেখানে আশ্রয় নিয়েছিল।

ইতুরি ও পার্শ্ববর্তী উত্তর কিভু প্রদেশে এরইমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আফ্রিকার দেশটিতে জাতিসংঘের কয়েক হাজার শান্তিরক্ষী নিয়োজিত আছে। এরপরও প্রতি সপ্তাহে একাধিক হামলার ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে অতিরিক্ত ক্ষমতা দিয়েছে সরকার।