কঙ্গোতে বিদ্রোহীদের গুলিতে ২০ জন গ্রামবাসী নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
27 আগস্ট 2020, 10:39 দুপুর
•
286 বার পঠিত
কঙ্গোতে উগান্ডার বিদ্রোহীদের গুলিতে কমপক্ষে ২০ জন গ্রামবাসী নিহত হয়েছেন। কঙ্গোর সেনাবাহিনী ও স্থানীয় বেসরকারি সংস্থা বুধবার এ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, মঙ্গলবার বিদ্রোহীরা বেনি অঞ্চলের তিনজন গ্রামবাসীকে টার্গেট করে। তাদের হত্যার পর বিভিন্ন স্থানে আরো ১৭ জনকে গুলি করে হত্যা করে।
কঙ্গোতে কাজ করা শান্তি, গণতন্ত্র ও মানবাধিকার সংস্থা কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মাপাসানা ও সায়ুনি গ্রামে নয় জনের মরদেহ পাওয়া গেছে। আর ১১ জনের মরদেহ পাওয়া গেছে মায়িকিতি গ্রামে।