শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কম্বল পেল অদ্বৈত মল্লবর্মণের মালোপাড়ার হতদরিদ্র ৫০ পরিবার

অনলাইন নিউজ পোর্টাল • 29 জানুয়ারী 2021, 07:33 বিকাল • 244 বার পঠিত
কম্বল পেল অদ্বৈত মল্লবর্মণের মালোপাড়ার হতদরিদ্র ৫০ পরিবার

অমর কথশিল্পী ও কালজয়ী উপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণের স্মৃতিধন্য ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাটের মালোপাড়ার হতদরিদ্র ৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে সাংবাদিক ইউনিয়ন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই পাড়ায় গিয়ে সাংবাদিকরা কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহ্বাক বিশ্বজিৎ পাল বাবু ও ফরহাদুল ইসলাম পারভেজ, সদস্য শাহজাহান সাজু, মজিবুর রহমান খান, আজিজুল সঞ্চয়, সুমন রায় ও বাহাদুর আলম এবং তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ‘মালোপাড়ার বাসিন্দারা এখনো অনেক পিছিয়েপড়া। সেজন্য তাদেরকে ভালোবাসা স্বরূপ উপহার হিসেবে কম্বল দেওয়া হয়েছে। মূলত অদ্বৈত মল্লবর্মণকে শ্রদ্ধা জানাতেই তাঁর স্মৃতিধন্য মালুপাড়ার বাসিন্দাদের জন্য সাংবাদিক ইউনিয়নের এ ক্ষুদ্র আয়োজন। সমাজের সকল বিত্তবানদের উচিত পিছিয়েপড়া এসব মানুষের পাশে দাঁড়ানো’।