কম মূল্যে বিক্রি হচ্ছে পেঁয়াজ, লোকসানের আশঙ্কায় কৃষক
অনলাইন নিউজ পোর্টাল
•
07 মে 2021, 02:41 দুপুর
•
841 বার পঠিত
পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার থেকে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ টাকা করা হলেও ক্রেতার অভাবে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন নাটোরের কৃষকরা। চলতি বছর অতিরিক্ত দামে বীজ ও চারা কিনে বর্তমান দামে লোকসান গুনছেন কৃষকরা।
তবে স্থানীয় ব্যবসায়ীদের দাবি, রাজধানীসহ বিভিন্ন জেলায় পেঁয়াজের চাহিদা নেমেছে ৪ ভাগের একভাগ। এর ফলে কমেছে দাম।
কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষি বিপণন অধিদপ্তর গত ১২ এপ্রিল থেকে প্রতি কেজি পেঁয়াজের দাম নির্ধারণ করে ৪০ টাকা। কৃষি বিপণন অধিদপ্তরের এই ঘোষণার প্রায় এক মাস হতে চললেও নাটোরের কৃষকরা সেই দাম পাননি। জেলার হাটগুলোতে ২৮ থেকে ৩২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ।