শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কম দামে পণ্য কিনতে স্বল্প আয়ের ১ কোটি মানুষ পাবে বিশেষ কার্ড

মোহাম্মদ খাইরুল আমিন • 15 মার্চ 2022, 07:25 বিকাল • 247 বার পঠিত
কম দামে পণ্য কিনতে স্বল্প আয়ের ১ কোটি মানুষ পাবে বিশেষ কার্ড

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন ,কম দামে পণ্য কিনতে স্বল্প আয়ের এক কোটি মানুষকে বিশেষ কার্ড দেবে বলে।

আজ মঙ্গলবার গণভবনে ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা জানান।

  প্রধানমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে যখন পণ্যের দাম বেড়ে যায় তখন আমাদের খুব বেশি কিছু করার থাকে না। কিছু তো কম্প্রোমাইজ করতে হয়। তবুও রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকে।

তিনি আরো বলেন, আমরা টার্গেট করেছি, এক কোটি মানুষকে আমরা স্পেশাল কার্ড দেব। স্পেশাল কার্ড দিয়ে তারা ন্যায্যমূল্যে জিনিস কিনতে পারবেন। যে ৩৮ লাখকে আমরা টাকা দিচ্ছি তারা তো থাকবেই, তার বাইরে আরো এক কোটি লোককে দেব। তাছাড়া ৫০ লাখ মানুষকে একটি কার্ড দেওয়া আছে, যার মাধ্যমে তারা মাত্র ১০ টাকায় চাল কিনতে পারছেন।

সরকারের কাছে যথেষ্ট খাদ্য মজুত আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‌আলহামদুলিল্লাহ, এখনো ১৮ লাখ মেট্রিক টন খাদ্য মজুত আছে। সেখানে কোনো অসুবিধা নাই।

ফসল উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, কারো এতটুকু জমি যেন অনাবাদি না থাকে। যে যা পারেন সেটাই উৎপাদন করেন। প্রত্যেক এলাকায় কিছু না কিছু উৎপাদন হবেই। সেটাই আমার লক্ষ্য। আমাদের যে খাদ্য চাহিদা আছে, সেটি যেন পূরণ করতে পারি।