শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কলকাতায় বিমানের ফ্লাইটে ৪ ঘণ্টা আটকে ছিলেন ১৬০ যাত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 19 জুলাই 2022, 01:27 দুপুর • 241 বার পঠিত
কলকাতায় বিমানের  ফ্লাইটে ৪ ঘণ্টা আটকে ছিলেন ১৬০ যাত্রী

১৬০ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে চার ঘণ্টা আটকে ছিলেন ।

গত সোমবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ফ্লাইটটি ছাড়ার সময় নির্ধারিত ছিল। সব যাত্রী ওঠার পর একপর্যায়ে পাইলট ঘোষণা করেন- ‘যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি উড্ডয়নে বিলম্ব হবে। ’

জানা যায় উড়োজাহাজের দরজা খোলা যাচ্ছিল না। এ কারণে বিমানবন্দরেই প্রায় ৪ ঘণ্টা আটকে ছিলেন যাত্রীরা। আরও জানা গেছে, বিমানের ভেতরের শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রও ঠিকমতো কাজ না করায় কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ফ্লাইটটি নিরাপদেই বাংলাদেশের উদ্দেশে উড্ডয়ন করে।