শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কলেরা রোগের চিকিৎসা সেবায় নিয়োজিত সেনাবাহিনী

অনলাইন নিউজ পোর্টাল • 15 জুন 2021, 10:31 দুপুর • 683 বার পঠিত
কলেরা রোগের চিকিৎসা সেবায় নিয়োজিত সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের উদ্যোগে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় কলেরা আক্রান্তদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ৫ নং কুরুকপাতা ইউনিয়নের মাংরুম পাড়া, ম্যানলিউপাড়া এবং সমর্থং পাড়ায় বিগত কয়েকদিনে ব্যাপক কলেরার প্রাদুর্ভাব দেখা যায়। ওই এলাকায় মুরং জনগোষ্ঠীর প্রায় ১৩৬ জন নারী, পুরুষ ও শিশু কলেরায় আক্রান্ত হয় যা মোট জনসংখ্যার ৬০ ভাগ। কলেরায় আক্রান্ত অনেকে মুমূর্ষ অবস্থায় রয়েছে। বেশ কয়েকজন নারী, পুরুষ মারাও গেছেন।

কলেরা প্রাদুর্ভাবের শুরু থেকেই আলীকদম সেনা জোনের টহল দলের মাধ্যমে ওই এলাকাগুলোতে বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।