শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কলারোয়ায় স্কুলছাত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

মোহাম্মদ খাইরুল আমিন • 28 মার্চ 2022, 03:38 দুপুর • 342 বার পঠিত
কলারোয়ায় স্কুলছাত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ার জালালাবাদ গ্রাম থেকে এক স্কুলছাত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এই হত্যার কারণ সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

সোমবার জালালাবাদ গ্রামের একটি ধানক্ষেতের পাশের নালা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। কলারোয়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানিয়েছেন, অষ্টম শ্রেণির ওই ছাত্রীর নাম ফারজানা আক্তার সজ্যোতি। ওই গ্রামের আব্দুর রহমানের মেয়ে সে। 

জানা যায়, গ্রামপুলিশের মাধ্যমে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে। লাশের গলায় রশি প্যাঁচানো ছিল। হাত-পা ছিল বাঁধা। এই অবস্থায় সেটি দেখে থানায় খবর দেওয়া হয়। পুলিশ লাশটি কলারোয়া থানায় নিয়ে আসে।

ময়নাতদন্তের জন্য লাশটিকে সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।