শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কক্সবাজারে ট্যুরিস্ট জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

অনলাইন নিউজ পোর্টাল • 21 অক্টোবর 2021, 07:22 বিকাল • 287 বার পঠিত
কক্সবাজারে ট্যুরিস্ট জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ট্যুরিস্ট জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে। এতে গাড়িটিতে থাকা ৮জন পর্যটক গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার  চকিদারপাড়া মেরিনড্রাইভ বড় ব্রিজে এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার একটি পর্যটকবাহী ট্যুরিস্ট জিপ কক্সবাজার থেকে টেকনাফের দিকে যাচ্ছিল। চকিদারপাড়া এলাকার স্থানীয় এক ব্যক্তি মোটরসাইলে করে যাচ্ছিলেন। এ সময় বাহারছড়া চকিদারপাড়া মেডিনড্রাইভ এলাকায় পৌঁছালে ট্যুরিস্ট জিপটি মোটরসাইকেলটিকে সাইড দিতে যায়। কিন্তু জিপের চালক গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারান। এতে জিপটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরে গুরুতর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।