শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ১৭ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

অনলাইন নিউজ পোর্টাল • 13 নভেম্বর 2021, 10:17 দুপুর • 422 বার পঠিত
কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ১৭ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

কক্সবাজার সমুদ্র উপকূল হতে প্রায় ৮০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ছয় দিন ধরে ভাসমান অবস্থায় ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত বৃহস্পতিবার (১১-১১-২০২১) দুপুরে নৌবাহিনী জাহাজ অনুসন্ধান ‘খাজা আজমির’ নামের ফিশিং ট্রলার ও ১৭ জেলেসহ উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেরা হলেন- মোবারক আলী, আবু সাঈদ, ইসমাইল, রবিউল হান্নান, মোহাম্মদুলাহ, রবিউল হোসাইন, রেজাউর করিম, মোঃ আয়েছ, নূরুল আলম, নূরুল আজগার, মোঃ হান্নান, আঃ খালেক, আদম বাদশা, মবিনুল ইসলাম, মোঃ মামুন, মোঃ জকির ও নুরুল মোস্তফা। এরা সবাই কুতুবদিয়া এলাকার বাসিন্দা।