কক্সবাজার রেঞ্জ পুলিশে ৩৪ জন পরিদর্শককে একযোগে বদলি
অনলাইন নিউজ পোর্টাল
•
24 সেপ্টেম্বর 2020, 07:05 বিকাল
•
162 বার পঠিত
কক্সবাজার রেঞ্জ পুলিশে ৩৪ জন পরিদর্শককে একযোগে অন্যত্র বদলি করা হয়েছে।বুধবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নতুন কর্মস্থলে বদলি করা হয়।
অপর এক প্রজ্ঞাপনে পরিদর্শক পদমর্যাদারা ২৯ কর্মকর্তাকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ওই ২৯ পরিদর্শক ২৩ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নেবেন এবং ২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ে যোগ দেবেন।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনসহ ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়। কক্সবাজারের এসপি এবিএম মাসুদ হোসেনকে বদলি করে রাজশাহীর পুলিশ সুপার করা হয়। আর ঝিনাইদহের এসপি মো. হাসানুজ্জামানকে কক্সবাজার জেলা পুলিশের দায়িত্ব দেওয়া হয়।