কক্সবাজার ঘুরতে প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র
দেশ-দেশান্তর থেকে কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকদের আবাসিক হোটেলে রুম বুক দেয়ার সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শন ও দাখিল করতে হবে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা প্রশাসন। এছাড়াও পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির জন্য নেয়া হয়েছে আরো গুরুত্বপূর্ণ ছয়টি সিদ্ধান্ত।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এসব সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
এর আগে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার জেলায় ভ্রমণকারী পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালযয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিললুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সহসভাপতি মো. রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরসহ পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সার্বিক আলোচনা শেষে সাতটি সিদ্ধান্ত নেয়া হয়। এগুলো হলো- সকল আবাসিক হোটেলে রুম বুক দেয়ার সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শন ও দাখিল করতে হবে।