শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কক্সবাজার- দোহাজারী রেলপথ ২৮ অক্টোবর উদ্বোধন হতে পারে

Online_News_Portal_24 • 28 সেপ্টেম্বর 2023, 12:23 দুপুর • 339 বার পঠিত
কক্সবাজার- দোহাজারী রেলপথ ২৮ অক্টোবর উদ্বোধন হতে পারে

পদ্মা সেতুর পরে পর্যটন নগরী কক্সবাজারেও ট্রেনে যাওয়ার স্বপ্ন সত্যি হচ্ছে । বহুল প্রতীক্ষিত কক্সবাজার- দোহাজারী রেলপথ আগামী ২৮ অক্টোবর উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ।

তিনি বলেন, আগামী ২৮ অক্টোবর একটা তারিখ দেওয়া আছে । এটি ঠিক থাকবে কি না এখনও নিশ্চিত নয় । ওই একইদিন টানেল উদ্বোধনেরও তারিখ দেওয়া আছে । একই দিনে দুটি বড় প্রকল্প উদ্বোধন করা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে । আবার প্রধানমন্ত্রী বাইরে( যুক্তরাষ্ট্র) থেকে ফিরে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না । তবে তারিখ পরিবর্তনের সম্ভাবনা আছে ।

তাহলে এটি এগোবে না পেছাবে এমন প্রশ্নে মন্ত্রী বলেন, হয়ত এটি একদিন আগাতে বা পেছাতে পারে ।

মূলত, রেলওয়ে মন্ত্রণালয়ের মধ্যে এটি নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে  আগামী ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনের দিন ঘোষণা করায় ।

রেলের একটি সূত্র জানিয়েছে, আগামী ২৮ অক্টোবর দিন ধার্য করেই প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে । সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে ।

এদিকে দোহাজারী- কক্সবাজার প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক আবুল কালাম চৌধুরী বাংলানিউজকে বলেন, আমাদের রেলপথের কাজ আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে । আগামী ২৮ অক্টোবর উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হলে উদ্বোধন সম্ভব ।

পরীক্ষামূলক যাত্রার জন্যে ট্রেন প্রস্তত । কয়েকদিনের মধ্যেই সমুদ্রনগরী কক্সবাজারের দিকে লাল সবুজ ট্রেন পরীক্ষামূলক যাত্রা করবে ।

এরই মধ্যে ২ হাজার ২০০ সিসির ইঞ্জিনের সঙ্গে ৬টি বগি প্রস্তুত । কোরিয়া থেকে আনা ট্রেনে যাত্রী ধারণ ক্ষমতা ৬০ জন করে ৩৬০ জন

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত রেলপথ সংস্কার সম্পন্ন কক্সবাজারের রেলপথ প্রকল্প উদ্বোধনের কথা চলতি মাসে( সেপ্টেম্বর) থাকলেও আগস্টের অতিবৃষ্টিতে এ রেললাইনের তিন কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয় । সে সময় উদ্বোধনের সময় পিছিয়ে দেওয়া হয় ।

তারপর রেল কর্তৃপক্ষ দ্রুত সংস্কারের পদক্ষেপ নিয়ে একমাসের মধ্যেই ট্রেন চলাচলের উপযোগী করে তোলে । একইসঙ্গে সাতকানিয়ার ত্রিমোহিনী এলাকায় রেলপথে দুটি কালভার্ট পর্যাপ্ত মনে না হওয়ায় ২০ মিটারের আরও তিনটি কালভার্ট নির্মাণের নির্দেশনা দেয় রেল মন্ত্রণালয় ।

সে সময় রেল সচিব হুমায়ুন কবীর প্রকল্প পরিচালক ও ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছিলেন অক্টোবর মাসের মধ্যে রেলপথটি উদ্বোধনের জন্য প্রস্তুত করতে । রেল সচিব সে সময় বলেছিলেন, বন্যায় রেললাইন ক্ষতিগ্রস্ত হলেও নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হবে । এতে কোনো প্রভাব পড়বে না । বন্যায় রেললাইনের তেমন ক্ষতি হয়নি । পানির কারণে স্লিপারের নিচ থেকে পাথর সরে গেছে ।

প্রকল্পের সর্বমোট অগ্রগতি ৮৯ শতাংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারী- কক্সবাজার রেলপথের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও কাজ শুরু হয় ২০১৮ সালে । ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে করে  ১০০ কিলোমিটার নতুন রেলপথ ।

প্রকল্পের সার্বিক অগ্রগতির বিষয়ে প্রকল্প পরিচালক মফিজুর রহমান বাংলানিউজকে বলেন, দোহাজারী- কক্সবাজার রেললাইনের ৯০ কিলোমিটার দৃশ্যমান । প্রকল্পের কাজ ৮৯ শতাংশ সম্পন্ন হয়েছে । দোহাজারী- কক্সবাজার প্রকল্পের রেলপথের কাজ সম্পন্ন হলেও চলমান রয়েছে চট্টগ্রাম থেকে দোহাজারী অংশের মধ্যকার কর্ণফুলী সেতুর কাজ । এ সেতুতে ভারি ইঞ্জিন বহনের সক্ষমতা না থাকায় চলছে সংস্কার কাজ । ৩১ অক্টোবরের মধ্যে এ কাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে পূর্বাঞ্চল রেলওয়ে । এ প্রসঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিঞা বলেছেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নির্বিঘ্নে ট্রেন চলাচলের জন্য কালুরঘাট সেতু আরও মজবুত করা হচ্ছে ।

যাত্রীবাহী ট্রেন চলবে ডিসেম্বরে

প্রথম প্রস্তাবনা অনুযায়ী, ঢাকা থেকে রাত ৮টা ১৫ মিনিটে ছাড়বে ট্রেন আর কক্সবাজার স্টেশনে যাবে সকাল সাড়ে ৫টায় । ফিরতি ট্রেন সকাল ১০টায় কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে ঢাকায় ফিরবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ।

দ্বিতীয় প্রস্তাবনায় বলা হয়েছে, ঢাকা থেকে রাত ১১টা ৫০ মিনিটে ছাড়বে আর কক্সবাজার স্টেশনে সকাল সাড়ে ৯টায় যাবে । আর ফিরতি পথে দুপুর ১২টা ৪৫ মিনিটে কক্সবাজার ছাড়বে আর ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছাবে রাত ১০টায় ।