শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কক্সবাজার বিমানবন্দরে চালু হতে যাচ্ছে দিবা-রাত্রির ফ্লাইট

মোহাম্মদ খাইরুল আমিন • 18 জানুয়ারী 2022, 05:32 বিকাল • 304 বার পঠিত
কক্সবাজার বিমানবন্দরে চালু হতে যাচ্ছে দিবা-রাত্রির ফ্লাইট

স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী মার্চ মাসে সাগরঘেঁষা কক্সবাজার বিমানবন্দরে চালু হচ্ছে দিবা-রাত্রির ফ্লাইট। পর্যটন নগরীতে অবকাঠামোর সংকটে এখন পর্যন্ত বিকেল ৫টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা করতে পারে। তবে সংকট আর থাকছে না মার্চ  থেকে। তখন রাতেও চালু হবে রাত্রিকালীন ফ্লাইট।

সরেজমিনে দেখা যায়, বঙ্গোপসাগরের নাজিরারটেক মোহনা। গত কয়েকমাস আগেও সমুদ্রের এই মোহনায় জোয়ার-ভাটা হতো। কিন্তু দ্রুত পরিবর্তন হচ্ছে এই মোহনায়। যেখানে সমুদ্র ছুঁয়ে তৈরি হচ্ছে দেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ে। কক্সবাজার বিমানবন্দরের নয় হাজার ফুটের দীর্ঘ রানওয়েকে ১০ হাজার ৭০০ ফুটে সম্প্রসারণ করা হচ্ছে। এর মধ্যে এক হাজার ৩০০ ফুট থাকছে সমুদ্রের মধ্যে।