শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কিয়েভে হামলার কথা স্বীকার করল রাশিয়া

মোহাম্মদ খাইরুল আমিন • 30 এপ্রিল 2022, 12:51 দুপুর • 225 বার পঠিত
কিয়েভে হামলার কথা স্বীকার করল রাশিয়া

জাতিসংঘ মহাসচিবের সফর চলাকালে কিয়েভে বিমান হামলা চালানোর কথা রাশিয়া শুক্রবার নিশ্চিত করেছে। প্রায় দুই সপ্তাহের মধ্যে ইউক্রেনের রাজধানীতে এ ধরনের প্রথম হামলা ছিল এটি। আর এ হামলায় এক সাংবাদিকও প্রাণ হারান। খবর এএফপি’র।

মিডিয়া গ্রুপ জানায়, মার্কিন আর্থিক সহায়তায় চলা রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির প্রডিউসার ভেরা গিরিচ এর বসবাস করা ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানলে নিহত হন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা এ হামলার কাজে ‘একেবারে নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার আকাশভিত্তিক অস্ত্র ব্যবহার করেছে, যা কিয়েভের আর্টিয়ম ক্ষেপণাস্ত্র উৎপাদন ভবন ও স্পেস এন্টারপ্রাইজ-এ আঘাত হানে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবারের হামলার কঠোর আন্তর্জাতিক জবাব দেয়ার আহ্বান জানান। এ নগরীতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে তার বৈঠকের পর পরই এ হামলা চালানো হয়।