কিয়েভ থেকে পিছু হটছে রুশ সৈন্যরা, দাবি ইউক্রেনের
ইউক্রেনের রাজধানী কিয়েভ ঘিরে ছিল রাশিয়ার সৈন্যরা। তারা নাকি এখন কিয়েভ থেকে সৈন্য প্রাত্যাহার করে নিতে বাধ্য হচ্ছে। এমনটা দাবি করেছে ইউক্রেনের সোনাবাহিনী। খবর জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গত ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনা দল। এই অভিযানের মাস পেরিয়েছে। এর মধ্যে বড় বড় কয়েকটি শহরের পতন ঘটেছে। বিভিন্ন শহরে রুশ হামলা চলছেই।
এর মধ্যে ইউক্রেনেরে সেনাবাহিনী দাবি করল, রাশিয়ার দুটি দল বলার মতো ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। রুশ সেনাবাহিনী বাধ্য হয়ে ওই দলকে তাই বেলারুশের দিকে সরিয়ে নিচ্ছে।
ওটা মূলত সেনাবাহিনীর হালনাগাদ প্রতিবেদন। সেখানে আরো বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধ করতে আসা রুশ সেনা দলের সবারই শক্তি কমেছে।
এদিকে রাশিয়া অবশ্য এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। তারা সেদিন জানাল, ইউক্রেনে তাদের অভিযোনের প্রথম ধাপ শেষ হয়েছে। এখন তারা দেশটির পূর্ব দিকে মন দিচ্ছে।