কিউবায় তেলের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, ১৭ ফায়ার কর্মী নিখোঁজ
মোহাম্মদ খাইরুল আমিন
•
07 আগস্ট 2022, 12:04 দুপুর
•
263 বার পঠিত
কিউবায় একটি তেলের গুদামে ভয়াবহ বজ্রপাত থেকে আগুন ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন দমকল সার্ভিসের ১৭ কর্মী। এছাড়াও আহত হয়েছেন প্রায় দেড়শো মানুষ।
গত(৫ আগস্ট) দেশটির রাজধানী হাভানা থেকে ৬০ মাইল পূর্বে মাতানজাস বন্দরের নিকটে অবস্থিত গুদামটিতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গুদামের আটটি ট্যাংকের একটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। দমকল সার্ভিসের কয়েকটি ইউনিট মিলেও সম্ভব হয়নি নিয়ন্ত্রণে আনা।
গত শনিবার তা ছড়িয়ে পড়ে আরেকটি ট্যাংকে। বাতাসের তোড়ে বেড়ে চলেছে আগুনের তীব্রতা। কালো ধোঁয়ায় ছেয়ে আছে বিশাল এলাকা। শঙ্কা, আগুন ছড়িয়ে পড়তে পারে আরো একটি ট্যাংকে। এলাকাটি থেকে সরিয়ে নেয়া হয়েছে ১ হাজারের বেশি মানুষকে।