শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কিউবায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 30 জানুয়ারী 2021, 10:37 দুপুর • 224 বার পঠিত
কিউবায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জনের মৃত্যু

হলগুইন থেকে গুয়ানতানামো যাওয়ার পথে আচমকাই ভেঙে পড়ল কিউবান সেনাবাহিনীর হেলিকপ্টার। গুয়ানতানামো পাহাড়ের পাদদেশে হেলিকপ্টারটি ভেঙে পড়ার ঘটনায় পাইলটসহ পাঁচ সেনা সদস্যের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত কমিশন গঠন করেছে কিউবা সরকার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘রয়টার্স’ জানিয়েছে, শুক্রবার সকালে হলগুইন থেকে গুয়ানতানামো যাচ্ছিল কিউবার রেভিলিউশনারি আর্মড ফোর্সেস (আরএফএ)-এর একটি হেলিকপ্টার। পাইলট ছাড়া হেলিকপ্টারটিতে ছিলেন আরএফএ’র চার সদস্য।  আকাশে ওড়ার খানিকবাদেই হেলিকপ্টারের পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মাঝ আকাশেই আচমকা নিখোঁজ হয়ে যায় সেনা হেলিকপ্টারটি। পরে অবশ্য গুয়ানতানামো দ্বীপের কাছে এক পাহাড়ের পাদদেশে হেলিকপ্টারটি ভেঙে পড়ার খবর জানতে পারেন আরএফএ’র শীর্ষ আধিকারিকরা। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যে পাঁচ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মৃতদেহ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে।

আরএফএ’র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।’ তবে আরএফএ’র পাইলটদের ধারণা, প্রতিকূল আবহাওয়ার কারণের ফলে হয়তো ঠিকমতো পাহাড় লক্ষ্য করতে পারেননি পাইলট। ফলে পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়েই দির্ঘটনা ঘটেছে।