শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কিশোরগঞ্জের বুলবুলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কুরবানীর গরু উপহার

মোহাম্মদ খাইরুল আমিন • 10 জুন 2023, 04:08 দুপুর • 480 বার পঠিত
কিশোরগঞ্জের বুলবুলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কুরবানীর গরু উপহার

 কিশোরগঞ্জের কৃষক বুলবুল আহমেদ ও তার স্ত্রী ইসরাত জাহান  আসন্ন কোরবানির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে একটি গরু লালন-পালন করেছেন । প্রধানমন্ত্রী  তাদের এই ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে উপহারের গরুটি নিতে সম্মত হয়েছেন।

শুক্রবার  ৯ জুন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ সচিব মশিউর রহমান হুমায়ুন গণভবনে প্রধানমন্ত্রীকে গরু লালন-পালনের কথা জানান। এসময় উপহারের গরু গ্রহণে তিনি সম্মতি দেন । 

পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার গণমাধ্যমকে এ তথ্য জানান।  তিনি বলেন, প্রধানমন্ত্রী খুশি হয়ে  এই  দম্পত্তির বিরল ভালোবাসার জন্য বুলবুল আহমেদ ও তার স্ত্রীকে ধন্যবাদ দেন।


হাসান জাহিদ তুষার বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছা এই গরু বুলবুল আহমেদের নিজ বাড়িতেই থাকবে এবং সেখানেই কোরবানি এবং কোরবানির গরুর মাংস স্থানীয় দরিদ্র-অসহায় জনগণের মধ্যে বিলিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

বুলবুল আহমেদ পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের  বাসিন্দা। এছাড়া তিনি কিশোরগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক। প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য  তার গরুটি ক্রস ব্রাহমা প্রজাতির।

বুলবুল আহমেদ বলেন, ২০২০ সালে নেত্রকোনা থেকে আড়াই লাখ টাকায় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য এই গরুটি কিনি। গরু কেনার পর কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদে ৫ হাজার টাকা মান্নতও করেছিলাম যেন গরুটি সুস্থ থাকে।

বুলবুল আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আবেগ ও ভালবাসা থেকেই এই গরু কেনা। উপহার হিসেবে তার গরু গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন বুলবুল আহমেদ।