শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কিশোরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 21 জুন 2021, 07:50 বিকাল • 695 বার পঠিত
কিশোরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

 

 কিশোরগঞ্জের করিমগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো গুণধর ইউনিয়নের দক্ষিণ আশতকা গ্রামের আবুল কাশেমের মেয়ে আয়শা (১০)  এবং  একই গ্রামের কামাল মিয়ার মেয়ে আশা মনি (৯)।

 গ্রামবাসীদের সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে গ্রামের কয়েক শিশু খেলা করছিল। এক পর্যায়ে আয়শা ও আশা মনি নিখোঁজ হয়। কিছুক্ষণ পর তাদের লাশ ভেসে উঠে।
পরে তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী। এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।