কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, নিহত ১
অনলাইন নিউজ পোর্টাল
•
30 মার্চ 2021, 08:21 সকাল
•
115 বার পঠিত
ঢাকা সূত্রাপুরের লালকুঠিতে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে অনন্ত (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সোমবার রাতে সূত্রাপুর থানার ফরাশগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে অনন্তকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
অনন্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বন্ধু সারোয়ার হোসেন গণমাধ্যমকে জানায়, তারা ৮-১০ জন বন্ধু মিলে রাত ৯টা থেকে ফরাজগঞ্জ ঘাটে আড্ডা দিচ্ছিলো। এরপর রাত ১১টার দিকে তারা সেখান থেকে বাসায় ফেরার সময় স্থানীয় ফেরদৌস, আল আমিন, সাব্বিরসহ ৯-১০ জন মিলে অনন্ত ও সাজুকে মারধর শুরু করে। এক পর্যায়ে তারা অনন্ত ও সাজুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাদের দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অনন্তকে মৃত ঘোষণা করেন।