শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কিন্ডারগার্টেনে ঢুকে ছুরি হামলায় তিনজন নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 03 আগস্ট 2022, 06:26 বিকাল • 246 বার পঠিত
কিন্ডারগার্টেনে ঢুকে ছুরি হামলায় তিনজন নিহত

চীনের জিয়াংসি প্রদেশে দক্ষিণ-পূর্ব অঞ্চলের আনফু বিভাগে একটি ক্যাপ ও মাস্ক পরে একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলা করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ এক বিবৃতিতে জানায়, ৪৮ বছরের হামলাকারী পলাতক রয়েছে।

এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেইজিং ডেইলি একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে আহত শিশুকে কোলে তুলে একটি অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাচ্ছিলেন এক পুলিশ কর্মকর্তা। তবে আহত শিশুর বয়স জানানো হয়নি।

চীনের নাগরিকদের আগ্নেয়াস্ত্র কেনার কঠোর নিষেধাজ্ঞা থাকায় দেশটিকে গণহত্যার মতো অপরাধের পরিমাণ কম। তবে সম্প্রতি কয়েক বছরে গণহারে ছুরি হামলার ঘটনা ঘটছে। বিশেষ করে  শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু দেশটির কিন্ডারগার্টেন ও স্কুলের শিক্ষার্থীদের করা হয়েছে। এ ধরনের ঘটনাকে সমাজের দুর্বল প্রতিশোধ হিসেবে বিবেচনা করা হচ্ছে।