শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কিম জং উন তার বোনকে রাষ্ট্রের কিছু দায়িত্ব হস্তান্তর করলেন

অনলাইন নিউজ পোর্টাল • 21 আগস্ট 2020, 12:37 দুপুর • 195 বার পঠিত
কিম জং উন তার বোনকে রাষ্ট্রের কিছু দায়িত্ব হস্তান্তর করলেন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার ছোট বোন কিম ইয়ো জংয়কে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বেশকিছু দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। 

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বেশকিছু দায়িত্ব তার ছোট বোন কিম ইয়ো জংয়ের হাতে ন্যস্ত করছেন। দেশটির রাজধানী সিউলে দেশের পার্লামেন্টে এক শুনানিতে গোয়েন্দা সংস্থার নতুন প্রধান বলেন, কিম ইয়ো জং উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব বুঝে নিলেন।

তিনি বলেন, মিস কিম ইয়ো এখন দেশটির জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব ছাড়াও যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কিত নীতির প্রধান নির্ধারক। এখন প্রকৃতপক্ষে উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি তিনি। এছাড়াও বেশকিছু ক্ষমতা ঘনিষ্ঠ কিছু সহযোগীকেও বুঝিয়ে দিয়েছেন কিম জং উন।  

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান বলেন, এখনো সামগ্রিক ক্ষমতার শীর্ষে রয়েছেন কিম। সংস্থাটি ধারণা করছে, জাতীয় বিভিন্ন নীতির ব্যর্থতার দায় শুধু যেন কিম জং উনের ঘাড়ে না আসে। সেজন্যই হয়তো রাষ্ট্রের ক্ষমতা কিছুটা ভাগাভাগি করছেন উত্তর কোরিয়ার নেতা।