শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খুলনায় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ট্রাকের ধাক্কায় আহত ২

অনলাইন নিউজ পোর্টাল • 02 মে 2021, 10:14 দুপুর • 190 বার পঠিত
খুলনায় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ট্রাকের ধাক্কায় আহত ২

ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ট্রাকের ধাক্কায় চালক ও তার সহকারী আহত হয়েছেন।

গত শনিবার রাত পৌনে ১০টার দিকে খুলনা মহানগরীর খানজাহান আলী থানার আফিলগেট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকচালক মো. ইউনুস আলী (৩৫) এবং তার সহকারী মো. হাসানের (২৭)। তাদের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে।

রাতে মংলা থেকে যশোরগামী একটি ট্রাক আফিলগেট রেলক্রসিংয়ে সিগন্যাল অমান্য করে বিপরীত পাশ দিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করে।

এ সময় যশোর থেকে খুলনাগামী একটি ট্রেনের ইঞ্জিন (বেড নং- ৩৩) ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায় ট্রাকটি।

এতে ট্রাকচালক মো. ইউনুস আলী ও হেলপার মো. হাসান আহত হন।

তাদের স্থানীয় ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চালকের সহকারীর অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনা কবলিত ট্রাকটি রেললাইনের ওপর থেকে সরানো হয়েছে।